• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন পরীমণি

সিসি নিউজ ডেস্ক ।। মাদক আইনে গ্রেপ্তার হওয়ার ২৭ দিন পর আজ বুধবার কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। কিন্তু দুঃসময় যেন তাঁর পিছুই ছাড়ছে না। বনানীর যে বাসায় তিনি থাকতেন, সেই বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে তাঁকে।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এখানে আমি ভাড়া থাকি। ফেরার পর বাড়িওয়ালা নোটিশ দিয়েছেন বাসা ছাড়ার জন্য। বাড়িওয়ালা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। আমি নিজে বাড়িওয়ালা হলে সব সময় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক আর উৎসুক মানুষদের আনাগোনায় বিরক্ত হতাম। আমার জন্য এ বাসার অন্য চারটি পরিবারের অসুবিধা হচ্ছে। সেই দিক বিবেচনা করে বাসাটা ছাড়তে হবে।’

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। সে সময় তাঁর বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় তাঁকে ২৭ দিন কারাগারে থাকতে হয়েছে। আইনি প্রক্রিয়ায় লড়ে অবশেষে আজ বুধবার সকালে ছাড়া পান চিত্রনায়িকা পরীমণি। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ