• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে মেয়াদ উত্তীর্ণসহ সেম্পল ঔষধ জব্দ : জরিমানা আদায়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। ফিজিসিয়ান সেম্পল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মজুদের অপরাধে দিনাজপুরের ফুলবাড়ীতে তিন বোন ফার্মেসীর সত্বাধাীকারীকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১ টায় গোপোন সংবাদের ভিত্তিতে বাসস্টান এলাকার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন বলেন, ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ মজুদ এবং বিক্রয়ের অপরাধে ঔষধ আইনের ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী তিন বোন ফার্মেসীর সত্বাধীকারী আতাউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মেয়াদ উর্ত্তীর্ণ ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়য়েছে।
তিনি বলেন,ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন দিনাজপুর ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন,উচ্চমান সহকারী সাইফুল ইসলাম কাজি,বেঞ্চ সহকারী রুবেল ইসলাম।
তিনি বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালোনার সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা পুলিশ ও আনছার সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ