• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সওজের সাবেক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিসি নিউজ ডেস্ক ।। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিবের স্ত্রীর শাহানা পারভীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহানা পারভীনের স্বামী জুনাইদ আহসান শিবিব সড়ক ও জনপথ বিভাগের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে তেজগাঁও এলেনবাড়ীতে কর্মরত ছিলেন। শাবানা পারভীন তাঁর স্বামীর অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতাদানের উদ্দেশ্যে নিজ নামে সম্পদ করেছিলেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭৮৩ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে।

এ কারণে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ