• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষক-কর্মচারীদের জন্য ৩০ কোটি টাকা ছাড়

সিসি নিউজ ডেস্ক ।। ৭শ’ ৪২ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ছাড় দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার কল্যাণ ট্রাস্টের সচিব এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে এ অর্থ ছাড় দেয়া হয়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে আগামী সোমবারের মধ্যেই শিক্ষক কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে এ টাকা পৌঁছে যাবে। এছাড়া ১৩ জুলাই ১ হাজার ১৮০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় দেয়া হয়। ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ১শ’ জন শিক্ষক-কর্মচারীকে ৬১০ কোটি ৬১ লাখ ৮৯ হাজার টাকা কল্যাণ সুবিধা দেয়া হলো।

এ বিষয়ে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, সীমাবদ্ধতা ও সঙ্কটের মধ্যেও করোনার এই দুর্যোগে ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাউশির মহাপরিচালক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ