• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পারিবারিক পুষ্টি বাগানে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে- সচিব

সিসি নিউজ ।। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তারা এ বাগানের উৎপাদিত শাক-সবজি দিয়ে পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারছে।

শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকশাপাড়ার কৃষক এনামুল হকের বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

কৃষক এনামুল হক দেড় শতক পতিত জমিতে গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। বিভিন্ন রকম শাকসবজির পাশাপাশি বিভিন্ন ফলমূলের গাছও রোপন করা হয়েছে। আর এ সব সবজি ও ফলমূলের গাছের ওই কৃষকের নিজের তৈরি ভার্মি কম্পোর্ট সার ব্যবহার করা হয়েছে। এতে কোন রকম কীটনাশক কিংবা রাসায়নিক সারের ব্যবহার নেই। পারিবারিক পুষ্টি বাগানে উৎপাদিত শাকসবজি ও ফলমুল কৃষক এনামুল তাঁর দৈনন্দিন চাহিদা মিটিয়ে স্থানীয় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

কৃষি বিভাগ জানান, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদফতর চলতি ২০২০-২০২১ অর্থবছরে দেশব্যাপী অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২৭টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে। দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম পুষ্টি বাগানসহ কামারপুকুর বাজার সংলগ্ন এলাকায় স্থাপিত কফি, ত্বীণ ফল ও কমলা বাগান পরিদর্শন করেন। পরে সেখানে এক কৃষক সমাবেশে কৃষি মন্ত্রণালয়ের সচিব স্থানীয় কফি চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিধূ ভুষণ রায়, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু বক্কর সিদ্দিক, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মন্ডল, নীরফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. আফজাল হোসেন, নীলফামারী জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ কৃষিবিদ হোমায়রা মন্ডল, কৃষি তথ্য সার্ভিস রংপুর রিজিয়ন অফিসের সম্প্রচার অফিসার ড. মো. রেজাউল ইলাম, সৈয়দপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মাহ্মুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার শাহিনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান আশাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ