নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর শাখামাছা বাজার এলাকায় ময়নুল ইসলাম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়নুল সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়া গ্রামের মমিন হোসেনের পুত্র।
বৃহম্পতিবার (৯ আগষ্ট) সকালে শাখামাছা বাজারের কিচেন মার্কেট (সবজি বাজার) সংলগ্ন একটি নবনির্মিত ভবনের লিপ্টের হাউজের জমানো পানি থেকে ময়নুলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোখতারুজ্জামান।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শিরা জানান, নিহত ময়নুল উত্তরা ইপিজেডে চাকুরি করত। করোনায় কারখানা বন্ধ থাকায় গত দুইদিন থেকে নবনির্মিত ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। গত বুধবার রাতে পেটের ব্যাথা হলে ওষুধ আনতে গিয়ে আর ফিরে আসে নাই।
নিহতের বড় ভাই লালবাবু জানান, ঘটনার রাতে বাড়িতে না ফেরায় সন্দেহ হলে ভোর বেলা সবজি বাজারের ঠিকানায় নির্মিত দালানে এসে পানির হাউজে ভাইয়ের লাশ পাওয়া যায়।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।