সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা মেসার্স খাজা স্টোরের মালিক ও সমাজসেবক আব্দুর রাজ্জাক খাঁন ( ৯৪) আর নেই। শুক্রবার সকাল ৬ টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালেতিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত আব্দুর রাজ্জাক খান সাবর্ডিনেট কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্কাউটার রওনক জাহান এরিনা ও ব্যাংকার সাইদুর রহমান লিচুর বাবা।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উল্লেখিত সময়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দপুর রেলওয়ের বিভাগীয় তত্বাবধায়ক (কারখানা) জয়দুল ইসলাম, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাবাহাত আলী সাব্বু, রেনেসাঁ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সিরাজুল হক চন্দন, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক জসিম উদ্দিন, পূবালী স্কাউট ও বিজ্ঞান ক্লাবের এ্যাপেক্সিয়ান কুতুব উদ্দীন আলোসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
তাঁর নামাজে জানাজা এ দিন বাদ জুম্মা সৈয়দপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে হাতিখানা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।