• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খোলার একদিন আগে স্কুল চুরি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একদিন আগে নীলফামারীর ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত হতে ভোর সময়ের মধ্যে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙে বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
জানাগেছে, পৌরসভার প্রানকেন্দ্রে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার সিদ্ধান্তের পর এক সপ্তাহ ধরে স্কুল পরিচ্ছন্নতার কাজ করে আসছে বিদ্যালয় কতৃপক্ষ। প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে স্কুল ধোয়া-মোছার কাজ। শুক্রবার রাতের কোন এক সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙ্গে কক্ষের ভিতরে থাকা সিসি মনিটর, ডিভিআর, সিসি ক্যামেরা, কম্পিউটার সেট, রাউটার, অণু ও জাতীয় পতাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় চোরেরা আলমিরার তালা ভাঙ্গলেও কোন কিছু নেয় নাই। শনিবার সকালে স্কুল খুলতে এসে অফিস সহায়ক কাম প্রহরী রুবেল ইসলাম প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙ্গা দেখতে পেয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু ও সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ¦ল তাৎক্ষনিক স্কুলে এসে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানিয়েছে এর আগেও একাধিক বার এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ¦ল এর আগেও বিদ্যালয় চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়ভাবে সেই সময় বিষয়টি মিমাংসা করা হয়েছিলো। কারন যে চুরি করেছিলো সে ছিল প্রতিবন্ধী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু জানান, চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা করে থানায় অবহিত করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা (ওসি তদন্ত) জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ