• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিএনজি চালানোয় বাঁধা দেয়ায় স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রাম-চিলমারী সড়কে পরিবেশ বান্ধব গ্যাস চালিত সিএনজি চালানোয় বাঁধা প্রদান করায় অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সিএনজি চালক ও মালিক সমিতি। রোববার দুপুরে সিএনজি চালক ও মালিকগণ জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করে।
জানা গেছে, এই সড়কে ডিজেল চালিত জেএস ও মাহেন্দ্র চলাচল করলেও কিছুদিন থেকে গ্যাস চালিত সিএনজি চলাচল শুরু করে। এতে জেএস ও মাহেন্দ্র মালিক সমিতি বাঁধা প্রদান করলে তারা জেলা প্রশাসকের কার্যলয়ের সমানে সমবেত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
জেলা অটো রিকসা ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: বিজয় চৌধুরী জানান, বেকার সমস্যা সমাধানে আমরা ধার-দেনা করে গ্যাস চালিত সিএনজি কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। এ অবস্থায় জেএস ও মাহেন্দ্র মালিক সমিতি বাঁধা প্রদান করে আসছে। আমরা নির্বিঘ্নে কুড়িগ্রাম-চিলমারী সড়কে সিএনজি চালানোর অনুমতি মতি চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্ট জাহিদ সারোয়ার জানান, দুই মালিক সমিতি মুখোমুখি অবস্থান নেয়ায় আমরা কুড়িগ্রাম-চিলমারী সড়কে আপাতত সিএনজি চালক ও মালিক সমিতিকে গাড়ি চালানো বন্ধ রাখতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে রেজিস্ট্রেশনসহ জেলা প্রশাসকের অনুতিমতি নিয়ে চলাচল করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ