• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুল-কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচনের অনুমতি

সিসি নিউজ ডেস্ক।।  শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর স্কুল ও কলেজ তথা নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচনের অনুমতি দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ১৮ মার্চ থেকে কভিড-১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ চালু হওয়ায় গভর্নিংবডি এবং ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো।

চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ