• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের নতুন বাবুপাড়া হাজী কলোনী শহীদ কুদরত স্মৃতি সংসদ চত্বরে ওই বিতরণ অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা দাবিস এর সভাপতি সিনিয়র আইনজীবী আলহাজ্ব শাহজাহান আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদ ও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম.আ শামীম।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উপজেলার হতদরিদ্র ও দরিদ্র পরিবারের ৩২জন শিক্ষার্থীকে একটি করে বাই-সাইকেল দেওয়া হয়।

দারিদ্র বিমোচন সংস্থা (দাবিস) এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. মাসুদুল হক (কচি), রেলওয়ে ইঞ্জিনিয়ার মো. মনসুর আলী, সমাজসেবক মো. মাজাহারুল ইসলাম (মিজু), শহীদ কুদরত স্মৃতি সংসদের সভাপতি মো. মাহফুজুল হক বাচ্চু, সংস্থার সহ-সভাপতি মো. মিজানুল হক মিজান প্রমুখ।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের দেওয়া বিনামূল্যের বাইসাইকেল দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করবে বলে বক্তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ