• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পল্লীতে এক কৃষকের তিনটি গরু চুরি

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে পল্লীর এক কৃষকের তিনটি গরু চুরি গেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল সরকারপাড়ার কৃষক রেজাউল ইসলাম বাবু’র গোয়াল ঘর থেকে ওই গরু তিনটি চুরি যায়। এ চুরির ঘটনায় বুধবার গরু মালিক নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের আইসঢাল সরকারপাড়ার মৃত. ওসমান আলীর ছেলে কৃষক মো. রেজাউল ইসলাম বাবু। তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়ির মধ্যে গোয়াল ঘরে মধ্যে দুইটি গর্ভবর্তী গাভী এবং একটি ষাঁড় বাছুর তুলে বেঁধে রাখেন। ওই দিন গভীর রাতে কোন এক সময় চোরের দল তার বাড়ির গোয়াল ঘরে বাঁশের বেড়া কেটে দুইটি গাভী ও একটি ষাঁড় বাছুর চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে কৃষক রেজাউল ইসলাম বাবু গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে চুরির বিষয়টি টের পান। পরে অনেক খোঁজাখুঁজির পরও চুরির যাওয়া গরুগুলোর খোঁজ মেলেনি। আর চুরির যাওয়ার গরুর মূল্য আনুমানিক এক লাখ ৬০ হাজার টাকা বলে থানায় দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ