• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বাথরুমে শিক্ষার্থী আটকে থাকার ঘটনায় আয়া বরখাস্ত

সিসি নিউজ ।। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বাথরুমে এক শিক্ষার্থী ১১ ঘণ্টা আটকে পড়ার ঘটনায় বিদ্যালয় সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগে বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তার শানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শিক্ষা অফিস।

আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ ঘটনায় বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তারকে সাময়িক বরখাস্ত ও গার্ড কবির হোসেনের কাছে কৈফিয়ত তলব করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। এ ছাড়া প্রধান শিক্ষক মো. আমির হোসেনকে জেলা শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শাহরাস্তি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী জানান, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় হতে প্রধান শিক্ষককে বাথরুমে ছাত্রী থাকাবস্থায় তালাবন্ধ করে চলে যাওয়া, স্থানীয় লোকজন তালা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধারের সময় ঘটনাস্থলে অনুপস্থিত থাকা, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করা ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে ভর্তি করার পর তাঁর বিশেষ যত্নের ব্যবস্থা না করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায় এড়াতে পারেন না।

প্রসঙ্গত, ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বাক প্রতিবন্ধী শারমিন আক্তার বৃহস্পতিবার সাড়ে ১২টার সময় বিদ্যালয় ছুটির পর বাথরুমে গেলে তালা বন্ধ করে চলে যায় বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তার। রাত ১০টার পর বাথরুমের তালা ভেঙে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ