• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় না করার নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আপাতত ১৫ শতাংশ হারে আয়কর আদায় থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর এ রিট করা হয়। রিটে আইনসচিব, অর্থসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’-এর সিরিয়াল ৭-কে চ্যালেঞ্জ করে ওই রিট করে। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং আরোপিত কর আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়েছে। এই প্রস্তাব উৎকণ্ঠায় ফেলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে আসছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যুক্তি, এসব শিক্ষাপ্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে থাকে। বিদ্যমান ট্রাস্ট আইন-১৮৮২ অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয়।

এর আগে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করলে তাদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৬ সালে এ পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে সরকার আবেদন করলে আপিল বিভাগ চলতি বছররে ৯ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার জন্য আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ