• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলাহাটি রেলস্টেশন ও সীমান্ত এলাকা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন ও ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। শুক্রবার সকাল ১১ টার দিকে চিলাহাটি রেলস্টেশনে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভারতীয় সহকারী হাই কমিশনার চিলাহাটি রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ, পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মানুষের চলাচল, এ পর্যন্ত এই রেলপথ দিয়ে ভারত থেকে আমদানীকৃত মালামাল, ভারতীয় ট্রেন এখানে প্রবেশের পর কিভাবে আবার পুনরায় চলে যায় এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে শুধু বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল সীমাবদ্ধ থাকবে না। এ পথ দিয়ে নেপাল ও ভুটানেরও ট্রেন চলাচল করবে।  এই সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে যে সমস্ত কাজ প্রক্রিয়াধীন করেছে তা দ্রুত সস্পূর্ণ করা হবে। এই রেলপথটির মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো উন্নত হবে।
শেষে ডাঙ্গাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৮২/৩-এস পিলারের পাশ দিয়ে বাংলাদেশ-ভারতের রেল সংযোগ পথটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী কাস্টমস অফিসের রাজস্ব কর্মকর্তা তুষার কান্তী রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ