• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হিচমী মন্ডল পাড়ার আব্দুল বক্কারের ছেলে গোলাম আযম (২৬) ও পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শ্রী তরণীর ছেলে সুবোধ রায় (৩৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর গ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নির্মাণ শ্রমিক গোলাম আযম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানেই তার মুত্যু হয়।

এদিকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের যুবক সুবোধ রায় নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডে কাজ করার সময় অসাবধানতার কারণে ইলেকট্রিক তার শরীরে জড়িয়ে যায়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ