• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগামী বছর ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাতে পারেন এ বছরই। এরপরই সফরের তারিখ চূড়ান্ত করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

করোনাকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে নরেন্দ্র মোদির একমাত্র বিদেশ সফর ছিল বাংলাদেশে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে চলতি বছরের মার্চে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে স্মরণ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত-বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সম্প্রতি দু’দেশের প্রধানমন্ত্রীই নিউইয়র্ক যান। এমনকি দু’দেশই জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরের কথা তুলে ধরছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ