• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট শুরু ৭ অক্টোবর

সিসি নিউজ ডেস্ক।। সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭ অক্টোবর থেকে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শনিবার এ রুটে ফ্লাইট চলবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানায় বিমান। তবে এ রুটে যাত্রীদের কত টাকা ভাড়া দিতে হবে সে বিষয়ে জানানো হয়নি।

বিমান জানিয়েছে, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে (বিজি ৫৯২) সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার যাবে বিমানের ফ্লাইট। প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। এ রুটে কোন ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হবে তাও জানায়নি বিমান।

বিমান জানিয়েছে, বিমানের যেকোনও সেলস্ অফিস এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট ক্রয় করা যাবে। যাত্রীদের জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পর্যন্ত বিনামূল্যে এসি কোচ সার্ভিস চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ