• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু, আহত- ৫

নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারী সদরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে উত্তরাশশী মিল বাজার এলাকার রবিউল ইসলাম (৩৪) ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৪)।

আজ রবিবার (৩ অক্টোবর) দুপুরে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রবিউল ইসলাম উত্তরাশশী মিল বাজার এলাকার মোখছেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক। এসময় দুই জন আহত হয়েছেন।

অপরদিকে আশরাফুল ইসলাম ঘোনপাড়া গ্রামের বালিয়া মামুদের ছেলে। এসময় গুরুতর আহত হয়েছেন মমিনুর রহমানসহ নামে আরো দুইজন।

স্হানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কয়েকজন যুবক পঞ্চপুকুরের মিল বাজারের দিকে হেটে যাচ্ছিলেন। হঠাৎ আকাশের বিকট শব্দে রবিউল মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এসময় দুইজন আহত হয়। অপরদিকে পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম নিহত হয় এবং মমিনুর রহমান গুরুত্বর আহত হয়েছেন এছাড়াও শহরের দুই জন।

পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবর রহমান সরকার ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বজ্রপাতে রবিউল ইসলাম এবং আশরাফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ বলেন, আমরা দুইটি মরদেহ উদ্ধার করেছি। এঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ