• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর বৃক্ষরোপন ও চারা বিতরণ

সিসি নিউজ।।  লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ উদ্যাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বৃক্ষরোপন ও ছাত্রছাত্রীদের মাঝে বনজ গাছের চারা বিতরণ হয়েছে। রোববার (৩ অক্টোবর) লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে শহরের বিমানববন্দর সড়কের লায়ন্স স্কুল এন্ড কলেজে ওই বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি প্রভাষক লায়ন মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ডাইরেক্টর ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন রেয়াজুল আলম রাজু, ডাইরেক্টর অধ্যক্ষ লায়ন শফিয়ার রহমান সরকার, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপাসর্সন (ক্লাবস্) প্রভাষক লায়ন আব্দুল মান্নান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সম্পাদক লায়ন মো. সুমন কুমার দাসসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন লায়ন্স স্কুল এন্ড কলেজে চত্বরে একটি ফলদ বৃক্ষরোপন করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে লায়ন্স স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে দুই শত বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষের কর্মসূচি শুরু হয়েছে। ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অক্টোবর সেবা পক্ষ-২০২১ এর শুভ উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ। পরে অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ ও লায়ন্স ক্লাব সৈয়দপুরের সদস্যরা অংশ নেন।
অক্টোবর সেবা পক্ষ উদ্যাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গৃহিত কর্মসূচির তৃতীয় দিনে আগামীকাল ৫ অক্টোবর রয়েছে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। সৈয়দপুর শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ