• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্যানডোরা পেপারসে ৭০০-এর বেশি পাকিস্তানির নাম

সিসি নিউজ ডেস্ক।। আলোচিত প্যানডোরা পেপারস ফাঁসে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। রোববার প্রকাশ হওয়া গোপন নথিতে বিশ্বের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ এবং বিলিয়নিয়ারদের গোপন সম্পদ এবং লেনদেনের প্রায় ১২ মিলিয়ন ডকুমেন্ট এবং ফাইলের তথ্য ফাঁস হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্যানডোরা পেপারসে সাতশোর বেশি পাকিস্তানির নাম এসেছে। এর মধ্যে রাজনীতিবিদরাও রয়েছেন। সরকারি দল এবং বিরোধী দল উভয় দলেরই নেতাদের নাম এসেছে। এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, মিডিয়া কোম্পানির মালিকসহ আরও অনেকের নাম আছে। তবে প্রধানমন্ত্রী ইমরান খানের নাম নেই।

প্যানডোরা পেপারসে যাদের নাম এসেছে এদের মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানিরা হলেন-দেশটির অর্থমন্ত্রী শাওকত তারিন, পানিসম্পদ মন্ত্রী মুনিস ইলাহি, সিনেটর ফয়সাল ওয়াওদা, পিএমএল-এন নেতা ইসহাক দার ছেলে আলী দার, পিপিপির শারজিল মেমন, শিল্প ও উৎপাদন মন্ত্রী খুসরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আবদুল আলিম খানসহ আরও অনেকেই। তাঁদের বিরুদ্ধে অফশোর কোম্পানিগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) উদ্যোগে ১১৭টি দেশের ৬৫০ জনের বেশি সাংবাদিক এসব নথি বিশ্লেষণ করেন। সেই দলে ছিলেন পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক উমর চিমা। তিনি জিও নিউজকে বলেন, ‘এই গবেষণাটি অনেক লম্বা সময় ধরে ধৈর্য নিয়ে করা হয়েছে। যাচাইবাছাই করে সবকিছু প্রকাশ করা হয়েছে। যাদের নাম এসেছে তাঁদের ব্যাকগ্রাউন্ড অনুসন্ধান করা হয়েছে। পাকিস্তানে এবং বিদেশে তাঁদের লেনদেন পরীক্ষা করা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যেন কোনো ভুল না হয়। ভুল কোনো ব্যক্তির নাম যেন চলে না আসে।’

উমর চিমা বলেন, ‘তদন্তে যাদের নাম এসেছে তাঁদের প্রথমে লিখিত প্রশ্ন পাঠানো হয়েছিল। কারও কারও সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। কেউ কেউ তাঁদের ইমেইল দিতে অস্বীকৃতি জানিয়েছিল। অনেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘প্যানডোরা পেপারসে যেসব নাগরিকের নাম এসেছে তাঁদের বিষয়ে সরকার তদন্ত করবে। যদি কারও বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই গুরুতর অন্যায়কে জলবায়ু পরিবর্তন সংকটের মতো বিবেচনা করুন।’

এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্যানডোরা পেপারসকে স্বাগত জানাই। যা অভিজাতদের অসদুপায়ে অর্জিত সম্পদ, কর ফাঁকি ও দুর্নীতির মাধ্যমে সঞ্চিত সম্পদ এবং মানি লন্ডারিংয়ের তথ্য তুলে এনেছে।’

দ্যা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ