• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের নকল পোশাকসহ মোটরসাইকেল ছিনতাইকারী আটক

নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক ও দেশীয় অস্ত্র সস্ত্র সহ রোড ডাকাতির অন্যতম সদস্য মোটরসাইকেল ছিনতাইকারী আকতার হোসেন (৩২)কে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ২টার দিকে তাকে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আকতার হোসেন ওই গ্রামের সোলাইমান হোসেন এর ছেলে।

সাপাহার থানার সূত্রে জানা যায়, গত ২অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সাপাহার খঞ্জনপুর সড়কের ইসলামপুর মোড়ের অদুরে একটি মোটরসাইকেল ছিনতাই হয়। এরপর মোটরসাইকেলের মালিক রাতেই সাপাহার থানায় এসে পুলিশের পোশাক সহ কয়েকজন লোক তার পথ রোধ করে নগদ টাকা মোবাইল সেট ও তার মোটর সাইকেলটি ছিনতাই করে নেয় মর্মে অভিযোগ করেন। রবিবার রাতে গোপনে সংবাদ পেয়ে থানার তদন্ত ওসি আল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ রাত্রি ২টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে আকতার হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে তার ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী করে বাংলাদেশ আর্মড পুলিশ (এপিবিএন) এর ১ সেট পোশাক, একটি হাসুয়া, এন্ট্রি কাটার চাকু, বড় ধরনের কোন রড কাটার জন্য একটি উন্নতমানের বড় কাটিং প্লাস, ছিনতাই করা ৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মালামাল সহ তাকে আটক করে।
সাপাহার থানা অফিসার ইনর্চাজ(ওসি) তারেকুর রহমান সরকার জানান, আটক আকতার ২ অক্টোবর ওই মোটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে রোড ডাকাতি. দস্যুতা ও সরকারী পোশাক পরিধান ও সংগ্রহের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে বিকেলে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ