• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দশম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্যে মারধর

সিসি নিউজ ডেস্ক ।। সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে তিন বখাটে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে অটো ভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তার ওপর মারধর করেছে তাঁরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারেন্টেন্ড (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তাঁরা ওই ছাত্রীকে মারধর করেছে।

এদিকে বখাটেরা প্রকাশ্যে দশম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনায় আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী অটো ভ্যান চালক নাজমুল হক বলেন, আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে আসার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৯), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (২০) ও পলানের ছেলে নাজমুল হক (২০) ওই ছাত্রীকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় ইভটিজিং করছিল। পরে ওই ছাত্রী তাঁর প্রতিষ্ঠান আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এসে ইভটিজিংয়ের প্রতিবাদ করে।

এতে বখাটেরা অটো ভ্যানের গতিরোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেন।

এ দিকে মারধরের শিকার স্কুলছাত্রী (১৫) জানায়, প্রায়ই বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই তিন যুবক রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক তাকে উত্ত্যক্ত করে। আজ এর প্রতিবাদ করায় তাঁরা আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর ১২টার দিকে ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত বখাটেদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ