• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

শিক্ষকের করোনা, বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

সিসি নিউজ ডেস্ক ।। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সহকারী শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এ বিদ্যালয়টি বন্ধ করা হয়েছে।

জানা যায়, এ স্কুলে ১০ জন শিক্ষক ও সাড়ে ৪০০ শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা শনাক্ত হয়েছে। এরপরই বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা সুস্থ রয়েছেন।

এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে দুই শিক্ষক তাঁদের নমুনা পরীক্ষা করান। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়। অপর জনের নেগেটিভ।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা আক্রান্ত। বর্তমানে তিনি নিজের বাড়িতে আইসোলেশন রয়েছেন। শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের করোনা ঝুঁকি এড়াতে বিদ্যালয়টি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যালয়টি খুলে দেওয়া হবে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ