• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রতিমন্ত্রীর কাছে মন্ত্রী পত্নীর অনুরোধ

সিসি নিউজ ।। সৈয়দপুর বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর কাছে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর চালু করার অনুরোধ করলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মী আক্তার। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর-কক্সবাজার রুটের ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, আমার নানু বাড়ি ঈশ্বরদী। সেখানে আমার জীবনের অনেকটা সময় কেটেছে। ঈশ্বরদী বিমানবন্দরটি এখন বন্ধ। আমি ভাইয়ার (বিমান প্রতিমন্ত্রী) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিমানবন্দরটি চালুর বিষয়ে অনুরোধ জানাই। তাহলে ঈশ্বরদীর মানুষের অনেক উপকৃত হবেন।’ মন্ত্রী পত্নীর এমন বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলেই হাততালি দিয়ে দাবির পক্ষ্যে সমর্থন জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় বিশিষ্ট অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব মিঞা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. আদেলুর রহমান আদেল, সংরক্ষিত মহিল আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রমতে, ঈশ্বরদী বিমানবন্দর ১৯৪০-১৯৪৫ সালের মাঝামাঝি সময়ে স্থাপিত হয়। স্বাধীনতার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নিয়মিত এ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরটি। ২০১৩ সালে ইউনাইটেড এয়ারওয়েজ বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু পর ২০১৪ সালের ২৯ মে ফের বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ