• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের ওপর থেকে বাহরাইনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতির কারণে বাংলাদেশসহ ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। দেশটির ভ্রমণের লাল তালিকা থেকে এসব দেশের নাম বাদ দেওয়া হয়েছে। আগামী রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শুক্রবার এক টুইটে দেশটির সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদও জানান নজরুল ইসলাম।

বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এক সিদ্ধান্তে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ১১টি দেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়। আর দেশটি নতুন করে তাদের লাল তালিকায় রোমানিয়ার নাম যুক্ত করে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ১১টি দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে বাহরাইন ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকায় দেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা বাহরাইনে যেতে পারছিলেন না।

ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টিকে প্রবাসীদের জন্য সুখবর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি গণমাধ্যমকে বলেন, প্রবাসীদের জন্য সুখবর। বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১০ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ