সিসি নিউজ ডেস্ক ।। গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৭৪ জনে। একই সময়ে নতুন করে ৪১৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।