• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পূজায় মন্দা কাপড়ের বাজার

সিসি নিউজ ।। সোমবার শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। সারাদেশের ন্যায় নীলফামারীর ৭৬৪ পূজা মন্ডপে বাজবে ঢাকের কাঠি। কিন্তু পূজাকে সামনে রেখে শেষ মুহূর্তেও জমে উঠেনি কাপড়ের বাজার। করোনার পর পূজায় ভালো বেচাকেনার আশা ভেস্তে গেছে ব্যবসায়ীদের।

ব্যবসায়ীদের সূত্র মতে, জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাওয়ায় এবার পূজার বাজার বেশ ভালই হবে এমনটা মনে করছিল ব্যবসায়ীরা। তবে পূজার দিন ঘনিয়ে এলেও বাজারে ক্রেতাদের ভিড় তেমন নেই। শেষ মুহুর্তে যারা বাজারে আসছেন তারা খুঁজছেন সামর্থ্যের মধ্যে পছন্দের পোশাক।

জেলা শহরের পৌর মার্কেট, সৈয়দপুর পৌর আধুনিক কাপড় মার্কেট ও সৈয়দপুর প্লাজা ঘুরে দেখা যায়, কাপড় ও গার্মেন্টস দোকানে তেমন ভীড় নেই। একই অবস্থা জুতার দোকানেও। তবে কসমেটিক্সের দোকানে কিছুটা ভীড় দেখা গেছে।

ঢাকা ফ্যাশনের মালিক মিলন জানান, পূজায় তার দোকানে মেয়েদের ও শিশুদের আইটেমগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবার বিক্রি অনেক কম। আগের বছরগুলোতে ১০/১৫ দিন আগে থেকেই পূজোর বাজার জমে উঠে, এবার তা হয়নি। তবে এখনও কেনাকাটা জমে উঠবে বলে আশা করেন তিনি।

সোহাগ সাজঘরের স্বত্বাধিকারী শাহনেওয়াজ জানান, এবারে পূজায় বেচাকেনা ভালো হয়েছে। মেয়ে ও বধুরা পোশাকের সাথে সামঞ্জস্য রেখে নেইল পলিশ, চুড়ি আর লিপিস্টিক বেশি ক্রয় করছে। করোনাকালীন ব্যবসায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ হয়েছে।

পরিবার নিয়ে বাজার করতে আসা স্কুল শিক্ষক অশ্বিনী কুমার জানান, করোনা সংক্রমণের হার কমলেও ভয়কে উপেক্ষা করে পরিবারের জন্য কেনাকাটা করা হয়েছে। বাজারে জিনিসপত্রের দাম কিছুটা বেশি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ