
পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী হল কক্ষে পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের ব্যানারে এই আয়োজন করা হয়।
শ্রমিক নেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, জেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান।
এসময় পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমগীর কবির।