• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে প্রায় ৬’শ বোতল ফেন্সিডিলসহ আটক এক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফেন্সিডিল ও নিষিদ্ধ ওষুধসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্টি ইউনিয়নের চকমুসা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ৫৮৪ বোতল ফেন্সিডিল, ৪২০ পিস অনুমোদনহীন বিদেশী ওষুধ জব্দ করা হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্টি ইউনিয়নের চকমুসা এলাকা অভিযান চালানো হয়। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করা হয়। এসময় মাদকবাহী মাইক্রোবাসটিও আটক করা হয়েছে।
আটক শাহিন সরদার (২৮) মৃত জহুরুল হক ওরফে সাজ্জাত আবুল কালামের পুত্র।
র‌্যাবের মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, এব্যাপারে র‌্যাব বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ