চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় বিকাশ খানসামা-দিনাজপুর এর আয়োজনে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনজিওদের ভূমিকা র্শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ই অক্টোবর থেকে শুরু করে ১৪ অক্টোবর পর্যন্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ এ্যাডুকেশন এ্যান্ড কালচার্যাল এ্যাডভান্সম্যান সোসাইটি (বিকাশ) খানসামা এর উদ্যেগে ও সিএলপিএ এর সহযোগিতায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/প্রতিনিধির সাথে মোট ০৪টি সরকারি দপ্তরের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক আলোচনাসহ গুরুত্ব পূর্ণ দিক নির্দেশনা ও বাস্তবসম্মত পরামর্শ প্রদান করেন দিনাজপুর জেলা ক্রিয়া কর্মকর্তা হিরা আক্তার,খানসামা উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম.এ মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ বাসুদেব রায়, খানসামা আলোকঝাড়ি ইউপির চেয়ারম্যান আ স ম আতাউর রহমানসহ বিকাশের নির্বাহী পরিচালক মো. নূরল হক প্রমূখ।