• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে ২০টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

সিসি নিউজ।।  রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রায় ২০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রোববার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

রংপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দিয়েছেন—এমন গুজবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত কিছু লোক প্রায় ২০টি বাড়িঘরে আগুন দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মহানগর ও পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ রাতে বিক্ষোভ মিছিল করেছে। উৎস: প্রথম আলো, ডিআরবি টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ