• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সয়াবিন তেলের লিটার ১৬০ টাকা

সিসি নিউজ ডেস্ক ।। আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। এবার লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। এখন এক লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৬০ টাকা দরে। যা আগে ছিল ১৫৩ টাকা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা ক‌রে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সয়াবিন তেলের এই দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকায় বিক্রি হ‌বে যা এতদিন ছিল ১২৯ টাকা। ১৬০ টাকায় বিক্রি হবে বোতলজাত সয়াবিন তেল, যা এতদিন ১৫৩ টাকা ছিল। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়। আগে যার বাজারমূল্য ৭২৮ টাকা ছিল। বোতলজাত পাম সুপার তেল বিক্রি হবে ১১৮ টাকায়।

এর আগে গত ১৫ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয় ৪ টাকা। যদিও তখন ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতরের আগে করোনার কারণে যে ৪ টাকা দাম কমানো হয়েছিল এবার তা সমন্বয় করা হয়েছে। অবশ্য তারও আগে তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ