• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে উত্তরবঙ্গের সর্ববৃহত জাশনে জুলুছ মিলাদুন্নবী পালিত

সিসি নিউজ ।। সম্প্রীতির বার্তা দিয়ে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় সৈয়দপুরে যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে দেশের ২য় বৃহত্তম ও উত্তরবঙ্গের সর্ববৃহত্তম জাশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে সর্ব স্তরের মানুষের দলে দলে অংশগ্রহন আর বিশ্ব নবীর আগম শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ, পবিত্র কোরআনের অপমান সইবে না কোন মুসলমান স্লোগানে এসময় প্রকম্পিত হয়ে পড়ে গোটা সৈয়দপুর। কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে পুরো শহর। খন্ড খন্ড মিছিলে স্থানীয় রেলওয়ে ময়দান তখন জনসমুদ্রে পরিণত হয়।
১২ রাবিউল আওয়াল বুধবার (২০ অক্টোবর) আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের তত্ত্বাবধানে বিরাট এই জাশনে জুলুছের নেতৃত্ব দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি রাহনুমায়ে শরিয়ত শাহ সুফী গোলাম কাদেরী তেগী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পীর মাশায়েখ, উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ সর্বস্তরের মানুষ। বিরাট এই জুলুছকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া ব্যপক নিরাপত্তার ব্যবস্থা।
মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় দিবস ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল থাকবে সংবলিত প্লেকার্ড বহন করে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লা, মসজিদ, খানকাহ থেকে খন্ড খন্ড মিছিল সৈয়দপুর রেলওয়ে ময়দানে এসে জমায়েত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠন আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন, ফায়জানে তেগিয়া, ফায়জানে ইমাম আজম আবু হানিফা কমিটি, গাউসিয়া কমিটি, দাওয়াতে ইসলামী সহ শতাধিক সুফিবাদী সংগঠন এতে অংশ নেয়। বিভিন্ন সাজে সজ্জিত করা হয় শতাধিক যানবাহন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলওয়ে মাঠে সালাতো সালাম শেষে দেশ জাতির কল্যানে মোনাজাত করা হয়।
বৃহত্তম এই জুলুছ ও সমাবেশে সভাপতিত্ব করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব নুর উদ্দীন আশরাফী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ