• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গুচ্ছপদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

সিসি নিউজ ডেস্ক ।। গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ওএমআর শিট দেখার কাজ শেষ করে ফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে ফলাফলের অনুমোদন দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ফলাফল আপলোড হতে সময় লাগায় বিকেল ৫টায় ফলাফল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ড. মুনাজ আহমেদ বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৫ নম্বর পেয়েছে শিক্ষার্থী। তবে অধিকাংশ শিক্ষার্থী ৫০-এর নিচে নম্বর পেয়েছে। যেহেতু গড় নম্বর দেখে ভর্তির সুযোগ কম, সেহেতু ভর্তির ক্ষেত্রে ইন্ডিভিজ্যুয়াল সাবজেক্টের মার্ক কাউন্ট করবে বিশ্ববিদ্যালয়গুলো।

শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) গিয়ে অ্যাপ্লিকেন্ট আইডি ও পাসওয়ার্ড লিখে তাদের ফল জানতে পারবেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফেল কিংবা পাসের কোনো বিষয় থাকছে না। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় যে নম্বর পেয়েছেন, সেটি জানিয়ে দেওয়া হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে ভর্তি নীতিমালা প্রকাশ করবে। এ ছাড়া জাতীয় পত্রিকাতেও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই আলোকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

এর আগে গত ১৭ অক্টোবর সারা দেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ