সিসি নিউজ ।। দিনাজপুরের পার্বতীপুর থানার হাজতখানা থেকে মোকাবুল হোসেন (৩২) নামে পলাতক এক আসামি হাকিমপুর থানা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হিলির চুড়িপট্টি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামি পার্বতীপুর থানার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে মোকাবুল হোসেন।
খায়রুল বাশার শামীম বলেন, গত মঙ্গলবার দিনাজপুর জেলার পার্বতীপুর থানা পুলিশ দুটি চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোকাবুল হোসেনকে গ্রেপ্তার করে। পরে থানার হাজতের গ্রিল কেটে পালিয়ে যায় সে।
এরপর পলাতক মোকাবুল হিলিতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীর সার্কেলের নেতৃত্বে সন্ধ্যায় হিলির চুড়িপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সার্কেলে নিকট সোপর্দ করা হয়েছে।