• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসার ভেতরে শাশুড়ি-পুত্রবধূসহ তিনজনের লাশ

সিসি নিউজ ডেস্ক ।। টাঙ্গাইলের ঘাটাইলে বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও নিহত দুই নারী বউ-শাশুড়ি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

জানা যায়, হামিদপুরের খামারপাড়ার ওই বাড়িতে সকালে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করে। এ সময় এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও ভালো না। তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি সম্পর্কে জানতে আরও সময় লাগতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, তাদের হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে সেটা জানা যায়নি। তদন্ত করে মূল ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ