• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে শপথ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত।

সোমবার (১ নভেম্বর) দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘ আয়োজিত খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শপথ পাঠ করান ইউএনও কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।

উন্নত চরিত্র গঠন, মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা শেষে দুর্নীতি,বাল্যবিবাহকে লাল কার্ড ও ভালো কাজকে সবুজ কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক শাহ্, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সদস্য, তোফাজ্জল হোসেন, সংগ্রাম জয় চক্রবর্তী, তপু রয় প্রমুখ।

পরে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মাহবুবকে সম্মাননা স্মারক দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ