• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করলেন কামাল

সিসি নিউজ ।। টানা পাঁচবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের পর ষষ্ঠবারের মত মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
সোমবার দুপুর একটার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, প্রবীন আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট জোনাব আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।
এরআগে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের ইমাম মাওলানা খন্দকার মো. আশরাফুল হক নুরী। এতে আওয়ামীলীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক এবং মেয়র প্রার্থী বর্তমান মেয়র দেওয়ান কামাল আহমেদ এ সময় বক্তব্য দেন।
প্রসঙ্গত ১৯৮৯সালে হারিকেন প্রতিক নিয়ে নীলফামারী পৌরসভায় প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন দেওয়ান কামাল আহমেদ। সেই থেকে এখনো পৌরসভায় অভিভাবক হিসেবে দার্য়িত্ব পালন করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ