• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ৩

সিসি নিউজ ডেস্ক ।। নরসিংদীতে আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের নেকজানপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আমির হোসেন, আশরাফুল হক ও খুসু বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এই বিরোধ আরও বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নেকজানপুর এলাকায় দুই ইউপি মেম্বার প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হয়। আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানিয়েছেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ