• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনুমোদন পেল বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (অনাপত্তি সনদ-এনওসি) পেল নতুন বেসরকারি উড়োজাহাজ সংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি এবং ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) তারা এনওসি দিয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি) জন্য আবেদন করা হবে। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অপারেশন শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

তিনি আরও বলেন, এয়ারলাইন্সগুলো অন্তত এক বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইটের অনুমতি পায়। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটে ৪টি এটিআর ৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট নিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা এয়ারক্রাফটগুলো কেনার বিষয়ে আলোচনা করছিলাম, তবে এনওসি না পাওয়ায় কিনতে পারছিলাম না। এনওসি পাওয়ায় এখন আমরা কেনার প্রক্রিয়ার দিকে এগোবো।

বর্তমানে বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ