• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুন, নিহত ৫

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর সোয়ারিঘাট সংলগ্ন গনি মিয়ার হাটসহ রুমানা রাবার ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু ঘটেছে। দুই ঘণ্টার ও বেশি সময় পর রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

আনুমানিক বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কারখানার মালিক হাজি রফিক মিয়া।

কারখানার দারোয়ান ফারুক বলেন, রাত সোয়া একটার দিকে জুতার কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদ বিন রাশেদ জানান, ফায়ার সার্ভিসের আটটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিস দল উপস্থিত হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এখান থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, কারখানার দ্বিতীয় তলায় ঘুমানো অবস্থায় পাঁচজন অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা গেছেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়েও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ