• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস নিয়ে মুরাদ হোসেন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। তিনি শহরের গোলাহাট আটকে পড়া উর্দুভাষীদের নতুন ক্যাম্প (সিনেমা হল ক্যাম্প) এলাকার বাসিন্দা। তাঁর দুটি সন্তান রয়েছে। তিনি দুই সন্তানের পিতা ও পেশায় একজন টাইলস মিস্ত্রি। তাঁর বাবার নাম ইউনুস আলী।

পরিবার সূত্রে জানা যায়, আজ তাঁর ছোট ভাই রিয়াজ হোসেনের বিয়ের অনুষ্ঠান ছিল শহরের সিটি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে মুরাদের ঝগড়া হয়। পরে কাউকে কিছু না জানিয়ে মুরদা বাড়িতে চলে আসে। পরে বাড়িতে এসে পরিবারের লোকজন তাঁকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ