• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাড়া বৃদ্ধির দাবিতে লঞ্চ বন্ধের ঘোষণা

সিসি নিউজ ডেস্ক।। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকেরা। শুক্রবার দুপুর দুইটা থেকে সদরঘাট থেকে দেশের কোনো গন্তব্যে লঞ্চ ছাড়েনি।

বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সরকার তেলের দাম বাড়ানোর পরেও আমরা লঞ্চ চালিয়েছি। আমরা সরকারকে লঞ্চের ভাড়া বাড়ানোর জন্য চিঠি দিয়েছি। কিন্তু বিআইডব্লিউটিএর পক্ষ থেকে আমাদের সঙ্গে এখনও কোন যোগাযোগ করেনি। ফলে মালিকেরা ক্ষুব্ধ হয়ে আজ থেকে লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে শনিবার বিকেলে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা। ভাড়া বৃদ্ধির প্রস্তাবে বলা হয়েছে, ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে বুধবার (৩ নভেম্বর) ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ