• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ নভেম্বর হানাদার মুক্ত হয় ভুরুঙ্গামারী উপজেলা। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী প্রেসক্লাবরে আয়োজনে রোববার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালী বের হয়ে গুরুত্বপুর্ণ উপজেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদাক্ষণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। র‌্যালীতে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা, আলোকবর্তিকা, ফুটবল একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সন্তান কমান্ড অংশ গ্রহণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আখতার, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ ও উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
উল্লেখ্য ১৪ নভেম্বর দেশের প্রথম হানাদার মুক্ত হয় ভূরুঙ্গামারী উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ