• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় সিনথিয়া

সিসি নিউজ ডেস্ক ।। নরসিংদীর পলাশে এসএসসি পরীক্ষার্থী সিনথিয়া কবির বাড়িতে বাবার লাশ রেখে চোখে অশ্রু নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও কেন্দ্র সচিবের সহযোগিতায় ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজে এই ছাত্রী রবিবার এসএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়।

সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর খবরে পরীক্ষা কেন্দ্রে এক শোকের ছায়া নেমে আসে। এক হাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে সিনথিয়া কবিরকে। সিনথিয়া কবির পলাশের ঘোড়াশাল পৌর এলাকার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী।

রবিবার ফজরের নামাজের পর সিনথিয়া কবিরের বাবা হুমায়ুন কবির (৪৯) মারা যান। হুমায়ুন কবির উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া এলাকার মৃত মোখলেছ সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, হুমায়ুন কবির হার্টএটাক করে রবিবার ভোরে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর পর বাবা হারা সিনথিয়া এসএসসি পরীক্ষা দিতে ঘোড়াশাল নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসেছে।

ডা. নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব রিনা নাসরিন জানান, সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে না। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। আমরা মনে করি বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে। আমরাও তাকে সান্তনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে এবং তার দিকে সার্বক্ষণিক নজর রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ