• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ-ভারত বন্ধন অটুট থাকুক আজীবন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে ভারতীয় সরকার এর অর্থায়নে নব-নির্মিত অবকাঠামো সমূহের শুভ উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে চত্বর ফলক উন্মোচন করে তারা যৌথভাবে এটি উদ্বোধন করেন। এরপরে তারা সেবাশ্রমের বিভিন্ন অবকাঠামো ও মন্দির পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত ও বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্র। যেকোনো সুখে-দুঃখে দুই দেশই ঐক্যবদ্ধ ছিল ও থাকবে। এই বন্ধন অটুট থাকুক আজীবন।

রামকৃষ্ণ আশ্রম ও মিশন রংপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজী মহারাজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি বাবু মনোরঞ্জন শীল গোপাল, রাজশাহী মিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, ফরিদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সুরবরানব্দজী মহারাজ, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও রামকৃষ্ণ সেবাশ্রমের ভক্তবৃন্দ ও সুধীসমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ