• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ ওই মতবিনিময় সভার আয়োজন করে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী।
এতে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ’র নীলফামারী জেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন শাহ মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ।
সভায় সৈয়দপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ’র উপজেলা সমন্বয়কারী রীমা আক্তারসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সৈয়দপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নারী রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ