• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক ।। দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় শিশুকন্যা নুসরাত (৬)-এর লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দুই স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

শিশুকন্যা নুসরাত উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের মিলন রহমানের কন্যা। মিলন রহমান সিরাজগঞ্জে র‌্যাব-১২ তে নিয়োজিত ছিলেন।

গত ১৬ নভেম্বর দুপুর হতে অনেক খোঁজাখুঁজির পর নুসরাতকে পাওয়া না গেলে রাতেই শিশুটির চাচা নজরুল ইসলাম বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি ডাকনা লাগানো লেট্রিনের সেফটি ট্যাংক থেকে এলাকাবাসী নুসরাতের লাশ উদ্ধার করলে পুলিশ লাশটির সুরতহাল প্রতিবেদন করে দিনাজপুর মর্গে পাঠায়।

এ ব্যাপারে সন্দেহমূলকভাবে নিহত শিশুর চাচা সফের আলীর ছেলে সালাম ও তার স্ত্রী মৌসুমিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ