• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিসি নিউজ ।। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মাধবী নামের ওই শিক্ষার্থী ক্যাম্পাসের অদূরে এম আর পেট্রল পাম্প সংলগ্ন জয়ন্ত ছাত্রী নিবাস নামক একটি মেসে একটি সিঙ্গেল রুমে থাকতেন বলে। সে হাবিপ্রবির ১৭ তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জয়ন্ত ছাত্রী নিবাসের মালিক জয়ন্ত জানান, ছাত্রীরা দরজায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালার পাল্লা ভেঙে দেখেন ওই শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। তৎক্ষণাৎ ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে ফোনে অবহিত করা হয়।

চেহেলগাজী ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য নাজির হোসেন জানান, মেস মালিক জয়ন্ত ফোনে তাঁকে ঘটনাটি জানালে তিনি গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছে। তিনি তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থী হাবিপ্রবির ১৭ তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের। সে স্থানীয় একটি মেসে সিঙ্গেল রুমে থাকত। তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড়ে।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ